NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকে বসছেন হাসিনা-মোদি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৪ এএম

৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকে বসছেন হাসিনা-মোদি

ঢাকা: আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকের সময় নির্ধারণ করেছি।

 

শেখ হাসিনা-মোদির বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে। এসব নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির কথা বলব। তারপরে এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।

মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের মধ্যে এখন অনেক প্রজেক্টও আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। পুরো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করার সুযোগ হবে না। তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে আলাপ হবে।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯-১০ নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।