NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

বাংলাদেশ-ই‌ন্দোনে‌শিয়ার মধ্যে দুটি এমওইউ সই


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ পিএম

বাংলাদেশ-ই‌ন্দোনে‌শিয়ার মধ্যে দুটি এমওইউ সই

জ্বালা‌নি এবং কৃ‌ষি খাতে সহযো‌গিতা নি‌য়ে দু‌টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শে‌ষে দু‌টি এমওইউ সই ক‌রে উভয়পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে ড. মোমেন বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্যহীনতার কথা তু‌লে ধ‌রেন। তি‌নি ব‌লেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রসারের মাধ্যমেই এ ব্যবধান কমানো যেতে পারে। বিশেষ করে, যেসব পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। 

মো‌মেন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বাজার সহজ করার জন্য আহ্বান জানান।

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন মো‌মেন। 

দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা, আন্তর্জাতিক ফোরামে দুদেশের মধ্যে সহযোগিতা, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুসহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যে একটি ঐতিহাসিক বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি দুই জাতির মধ্যে একটি শক্তিশালী, আরও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণের ওপর জোর দেন।  

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর আমন্ত্রণে ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ড. মোমেন এখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ জাকার্তা সফরে রয়েছেন।