NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

নির্বাচন নিয়ে সরকার নয়, গণমাধ্যম চাপে আছে : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১২:৪৯ এএম

নির্বাচন নিয়ে সরকার নয়, গণমাধ্যম চাপে আছে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার কোনো চাপে নেই বরং গণমাধ্যম চাপে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা খুব চাপ-টাপের মধ্যে নেই। মিডিয়া মনে হয় চাপে আছে। আমরা যেটিতে বিশ্বাস করি, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

 

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির আসন্ন ইন্দোনেশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথা রয়েছে। দুই সরকার প্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে কি না।

উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভাবনা আছে। ভারতে আমরা গেলে অবশ্যই সাক্ষাতের সম্ভাবনা আছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

 

তিনি বলেন, আমরা যেটিতে বিশ্বাস করি, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনার কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নেই।

 

আগামী ৫-৭ সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি জাকার্তা সফরে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।