NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৫ পিএম

তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তিমুরের স্বাস্থ্যমন্ত্রী এলিয়া এন্তোনিও ডি আরাজো আমরালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিমুর সফরকালে সোমবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী তিমুরের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থসামাজিক খাতে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটালাইজেশনে অভূতপূর্ব অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন।

কমিউনিটি ক্লিনিক উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার লাখের বেশি মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং মৌলিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগের বিষয়ে তিমুরের স্বাস্থ্যমন্ত্রীকে জানান তিনি। ড. মোমেন বলেন, স্বাস্থ্য খাতে কমিউনিটি ভিত্তিক কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।

তিমুরের স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি তিমুরের শিক্ষার্থীদের বাংলাদেশের মেডিকেল কলেজে মেডিসিন ও স্বাস্থ্যসেবার অন্যান্য বিষয়ে পড়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রস্তাবের প্রশংসা করেন।