NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০২:৪৭ এএম

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : বিশ্বব্যাপী বিদ্যুতের উৎপাদন উপকরণের দাম বেড়ে যাওয়া এবং ঘাটতি দেখা দেয়ায় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হলেও বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত তেল, গ্যাসের দাম অত্যধিক বেড়েছে। পাওয়া যাচ্ছে না কয়লাও। এই অবস্থায় সরকারে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ভর্তুকি দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্বতন্ত্র জাতিসত্তার বহিঃপ্রকাশ। নিজেদের অর্থায়নে সেতু নির্মাণে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের মনোভাবে পরিবর্তন এসেছে। সবাই বুঝতে পেরেছে বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করেছে।