NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

সাজা স্থগিত হলেও ছাড়া পাচ্ছেন না ইমরান খান


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

সাজা স্থগিত হলেও ছাড়া পাচ্ছেন না ইমরান খান

আর্ন্তজাতিক ডেস্ক: তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের সাজা স্থগিত হলেও কারাগারে বন্দী থাকতে হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সাইফার মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হবে।

সেটিতে জামিন না পাওয়া পর্যন্ত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান মুক্তি পাচ্ছেন না।

মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, অ্যাটোক কারাগারে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি সম্প্রতি প্রতিষ্ঠিত সরকারি গোপন নথি আইনের বিশেষ আদালত থেকে পাঠানো হয়েছে। এতে পিটিআই চেয়ারম্যানকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৩০ আগস্ট) তাকে গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দেওয়া সাজা স্থগিতের ঘোষণা দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপরই তাকে জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়। কিন্তু সাইফার মামলায় পিটিআই চেয়ারম্যানের মুক্তিতে বাধা পড়লো।