NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে প্রতিমন্ত্রী পলকের কর্মসূচি স্থগিত


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:২১ পিএম

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে প্রতিমন্ত্রী পলকের কর্মসূচি স্থগিত

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলকের একটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ফায়ার স্টেশনের পাশে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল প্রতিমন্ত্রী পলকের। পরে কর্মসূচিটি স্থগিত করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। তিনি বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে আগে থেকে নির্ধারিত শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভা হচ্ছে।

জানা গেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরের বেশিরভাগ স্থানে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিওটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩ দশমিক ৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানানো হয়েছে। 

এদিকে, ভারী বৃষ্টিপাতে রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর আইডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মো. সোহেল (৩৩) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত নিহত হয়েছেন। 

অন্যদিকে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টার দিকে শুরু হয়েছে।