NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

মিস ইন্ডিয়া ২০২২: খেতাব জিতলেন সিনি শেঠি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৪ এএম

মিস ইন্ডিয়া ২০২২: খেতাব জিতলেন সিনি শেঠি

বিনোদন ডেস্ক: চলতি বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি।ফাইনালে ৩১ জনকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছেন তিনি। ভারতের রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছেন।

এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত আচরণ দিয়ে বিচারকদের মন জয় করেন। তবে স্বাভাবিক ভাবেই এগিয়ে ছিলেন সিনি শেঠি। যে কারণে তিনি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন।

এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিচারকদের প্যানেলে ছিলেন মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, ডিনো মারিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী শমাক ডাবর। এছাড়াও বলিউডের অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতি শ্যানন থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রী লাল কার্পেটে তাদের আকর্ষণ ছড়িয়েছেন। অন্যদিকে নেহা ধুপিয়ার কাছে এই অনুষ্ঠান বিশেষভাবে আকর্ষণীয় ছিল, কেননা তিনি মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন প্রায় ২০ বছর আগে।

 

জানা গেছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছেন তিনি।