NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

উইম্বলডনের শেষ আটে জোকোভিচ


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

উইম্বলডনের শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভেনকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে উইম্বলডনে ৮৩টি ম্যাচ জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।

প্রি-কোয়ার্টার ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে রিথোভেনের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। বিশ্বের ২০৫ নম্বর বাছাই রিথোফেনের বিপক্ষে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ গেমে জিতলেন তিনি।

২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকে উইম্বলডনে অপরাজিত জোকোভিচ। এবারও তিনি যদি উইম্বলডন জেতেন, তাহলে পিট স্যাম্প্রাসের সাত বারের উইম্বলডন জয়ের রেকর্ড (রজার ফেদেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ) স্পর্শ করবেন তিনি।