NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

সংকট নেই, যথাসময়ে সব উপজেলায় বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৬ এএম

সংকট নেই, যথাসময়ে সব উপজেলায় বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'গত বছর কাগজ, বিদ্যুৎসহ কিছু সংকট থাকলেও এ বছর তা নেই। এবার প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিক পর্যায়ে টেন্ডার কাজ চলছে। এরজন্য কমিটিও করা রয়েছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে সকল বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং ১ জানুয়ারি আমরা বই উৎসব করতে পারবো ইনশাআল্লাহ।'

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী  বলেন, সাফল্যের সঙ্গে একটানা গত ১৫ বছর দেশ পরিচালনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নত, দেশের মান মর্যাদা বৃদ্ধিসহ উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, 'তৃণমূল পর্যায় থেকে আমাদের সংগঠন খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। তাই স্বাভাবিকভাবেই এক্ষেত্রে রাজনৈতিক একটা প্রতিযোগিতা থাকবে। সেটি কোথাও কোথাও দ্বন্দ্বের সৃষ্টি করে। আর এটি সারা পৃথিবী এবং সব রাজনৈতিক দলেই থাকে।

মন্ত্রী বলেন, দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকেও উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে। সারাদেশেই এই কাজ চলমান। এখন নির্বাচন ঘনিয়ে আসছে, তাই এই ধরনের ছোটখাট দ্বন্দ্ব নিরসনে আওয়ামী লীগ সচেষ্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।