NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার: স্পিকার


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৩ এএম

তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার: স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত আরও মজবুত করার স্বার্থে তথ্যপ্রযুক্তির ব্যবহার জোরালো করতে হবে।

বৃহস্পতিবার সিঙ্গাপুর জাতীয় সংসদের ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের ওপর এক ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, সংসদ সদস্যদের কাছে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য-উপাত্ত সহজলভ্য করতে কার্যক্রম চলছে। সংসদের বিতর্কে অংশগ্রহণসহ অন্যান্য প্রয়োজনে এমপিদের কাছে সংসদ লাইব্রেরির মাধ্যমে তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, নানারূপ মহামারি ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া সহজলভ্য করতে হবে। 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার জোরালো করতে সরকার সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা নিয়েছে বলেও জানান স্পিকার।

ব্রিফিং শেষে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এক্সিকিউটিভ কমিটির সাউথ-ইস্ট এশিয়া অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য লিম বায়ো চুয়ান। তারা সিপিএর বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, সিঙ্গাপুর পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।