NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

জামালের বদলি ফুটবলার চায় বাফুফে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩১ এএম

জামালের বদলি ফুটবলার চায় বাফুফে

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের এক সংকট কাটতে না কাটতেই নতুন সংকট আর্বিভূত হয়েছে। আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ব্যস্ততায় বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলারদের বাইরে রেখেই চূড়ান্ত হয়েছিল ২২ জনের স্কোয়াড। সেই স্কোয়াডে তিনজনের রদবদল চেয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

এশিয়ান গেমস ফিফা উইন্ডোর বাইরে। তাই খেলোয়াড় ছাড়ার বিষয়ে সেই অর্থে বাধ্যবাধকতা নেই ক্লাবগুলোর। আর্জেন্টিনায় জামালের খেলা থাকায় তার পক্ষে এশিয়ান গেমসে খেলা সম্ভব নয়, যা আগেই অনুমেয় ছিল। আজ (বৃহস্পতিবার) বাফুফে আনুষ্ঠানিকভাবে জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও তাজ উদ্দিনের পরিবর্তে রহমত, হৃদয় ও পাপন সিংকে অন্তর্ভূক্তির আবেদন করেছে। বাফুফের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলটি অনূর্ধ্ব-২৩ বয়সীদের। এর সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার যুক্ত করার সুযোগ রয়েছে। জামাল ও ইব্রাহিম সিনিয়র ফুটবলার ছিলেন বাংলাদেশ দলে। তাদের বদলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জুনিয়রদের ওপরই ভরসা রাখছেন। গত এশিয়ান গেমসে জামালের নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবারের মতো নক-আউট পর্বে উঠেছিল। এবার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে যোগ দেওয়ায় তাকে পাচ্ছে না বাংলাদেশ।

 

১৫ জুলাইয়ের মধ্যে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার ডেডলাইন দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ডেডলাইন মেনে চূড়ান্ত তালিকা দেওয়ার পর আবার পরিবর্তনের অনুরোধ করছে কয়েকটি ফেডারেশন। বিশেষ করে দলীয় খেলাগুলোতে এই আবদারটা বেশি। প্রাথমিক তালিকায় রেজিস্ট্রেশন থাকায় ইতোমধ্যে অনেক ম্যাচের চূড়ান্ত তালিকা রদবদলও হয়েছে। গেমস কর্তৃপক্ষ ইতোমধ্যে চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রেরণ শুরু করেছে। শেষ মুহূর্তের রদবদলে নতুন অন্তর্ভূক্তি হওয়া ফুটবলারদের কার্ড পেতে খানিকটা বিলম্ব হতে পারে।