NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

জানা গেল সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩১ এএম

জানা গেল সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ

বৃহস্পতিবার রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই বর্তমানে অধিনায়ক তিনি। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপের বড় ইভেন্ট, ঠিক এমন সময়েই সাকিব লিখলেন, ‘আমি আর খেলব না’। 

ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেওয়ার নজির আছে এর আগেও। মুশফিকুর রহিম, তামিম ইকবালরা এর আগে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের বিদায়ের কথা জানিয়েছেন। সাকিবের সেই স্ট্যাটাস অবশ্য সেই পথে যায়নি। জানা গেল, মূলত একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনের অংশ হিসেবে এমন পোস্ট তার।   বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে লেখেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ শুক্রবার সাড়ে এগারটা নাগাদ অবশ্য ছোট আরেক ভিডিওতে প্রকাশ পেয়েছে এর কারণ।

 

 

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর একটি ক্যাম্পেইনের প্রচারণার অংশ হিসেবেই এমন পোস্ট ছিল সাকিবের। জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে বড়সড় এক ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

সূত্রমতে, নগদের এই ক্যাম্পেইন শুরু হবে ২৫ আগস্ট (শুক্রবার) থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। নগদের এই ক্যাম্পেইনের বিজ্ঞাপনে সাকিবের ছবিও রয়েছে। 

উল্লেখ্য, আগামী ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া মহাদেশের ক্রিকেটের বড় আসর এশিয়া কাপ। আর অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই দুই আসরেই বাংলাদেশের অধিনায়কত্বের ভার থাকবে সাকিবের কাঁধে। এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় দুই আসরে ব্যাট-বলের পাশাপাশি অধিনায়ক সাকিবের দিকেও অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ।