NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

চুমুকাণ্ড, ক্ষমা চাইলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৩ এএম

চুমুকাণ্ড, ক্ষমা চাইলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবলের ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবালেস এবার ক্ষমা চেয়েছেন। স্পেনের নারী ফুটবল দল বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় ফুটবলার জেনি হেরমোসোকে জড়িয়ে ধরে চুমু খান লুইস।

এই ঘটনার পর ইন্সটাগ্রাম পোস্টে ওই নারী ফুটবলার লেখেন, আমি এটা পছন্দ করি না। 

এই ঘটনা নানা মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। সোমবার এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, ‌‘আমি পুরোপুরি ভুল করেছি, আমি এটা স্বীকার করছি।’

 

তিনি আরো বলেন, ‘এটা ছিল মুহূর্তের উত্তেজনা, এর পেছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। ওই মুহূর্তে এটা স্বাভাবিক মনে হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমি ক্ষমা প্রার্থণা করছি এবং এটা থেকে শিক্ষা নিচ্ছি। আর বুঝতে পেরেছি যখন আপনি প্রেসিডেন্ট তখন আপনাকে আরো সতর্ক থাকতে হবে।’

সূত্র: বিবিসি