NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

সাঈদীর মৃত্যুতে রাজনৈতিক দলের শোক : মুক্তিযুদ্ধ ’৭১ ও সেক্টর কমান্ডারস্ ফোরামের নিন্দা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৭ পিএম

সাঈদীর মৃত্যুতে রাজনৈতিক দলের শোক : মুক্তিযুদ্ধ ’৭১ ও সেক্টর কমান্ডারস্ ফোরামের নিন্দা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিএনপিসহ সমমনা দলগুলোর শোক বিবৃতি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম এবং মুক্তিযুদ্ধ ‘৭১। 

রবিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠন দুটি।

এর আগে ১৪ আগস্ট যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিবৃতির মাধ্যমে রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগে সৃষ্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৗমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বলে মনে করে সেক্টর কমান্ডারস্ ফোরাম এবং মুক্তিযুদ্ধ ’৭১।

ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, আরো দুর্ভাগ্যজনক যে কতিপয় বিদেশি মানবাধিকার সংস্থা এই মিথ্যাচার রচনায় বিশেষ ভূমিকা রাখছে। এমনকি তারা বীর মুক্তিযোদ্ধাদের বিচারের সম্মুখীন করার মতো চরম ঔদ্ধত্যপূর্ণ কথা উচ্চারণ করছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ। 

যুদ্ধাপরাধীদের পক্ষে শোক জানিয়ে বিবৃতি প্রদানের জন্য তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ স্বাধীনতাবিরোধীগোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে সেই সব দেশীয় পৃষ্ঠপোষকদের যারা রাজনীতির নামে স্বাধীন দেশের নাগরিক হয়েও গণহত্যা ও গণ নারীনিগৃহের মতো ঘৃণ্য অপরাধে দণ্ডিতদের সমর্থন জানানোর কদর্য মানসিকতা প্রদর্শন করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করেন না।