NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

সন্তানদের নিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর সেলফি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:১৬ পিএম

সন্তানদের নিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর সেলফি

ঢাকা: সড়ক পথে নিজের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে সেলফি তোলেন তিনি। পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে গোপালগঞ্জে এটা প্রধানমন্ত্রীর প্রথম সফর। এর আগে সাড়ে তিন বছর আগে তিনি সড়ক পথে টুঙ্গীপাড়ায় যান।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

পদ্মা সেতু পার হওয়ার সময় সেখানে নেমে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার দুই সন্তান। এ সময় পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন তারা।

সেলফি তোলার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। মাত্র ৩২ মিনিটে প্রায় ৯ হাজারের মতো কমেন্ট এসেছে প্রধানমন্ত্রী ও তার সন্তানদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে।

পরে পদ্মা সেতু পার হয়ে সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। সোয়া ১০টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে পৈত্রিক বাড়িতে প্রবেশ করেন তিনি।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর টুঙ্গীপাড়া সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।