NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৫ এএম

সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

ঢাকা: পদ্মা সেতু পাড়ি দিয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর সন্তানদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এর পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পৈত্রিক বাড়িতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার আগে, সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন আওয়ামী লীগ সভাপতি। এর পর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। সোয়া ১০টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে সড়কের দু’পাশ। বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বরে শোভাবর্ধন করা হয়েছে। এ ছাড়া সংস্কার করা হয়েছে মধুমতি নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতী ঘাটলায় যাওয়ার সড়ক।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাক ও সাদা পোশাকে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।