NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আট সামরিক উপদেষ্টার শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আট সামরিক উপদেষ্টার শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আট দেশের সামরিক উপদেষ্টা।

বুধবার (১৬ আগস্ট) সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসির নেতৃত্ব ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আট সামরিক উপদেষ্টা।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বাংলাদেশের কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের মিলিটারি, ডিফেন্স ও সামরিক অ্যাডভাইজার যারা আছেন, তারা শ্রদ্ধা নিবেদন জানাতে আমার সঙ্গে এসেছেন।

তিনি বলেন, জাতির পিতা নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। সেটার প্রতি সবার যে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মান বোধ রয়েছে তার বহিঃপ্রকাশ করার জন্য তারা এখানে এসেছেন। তাদের সম্মানের স্থানটি আমাদের অবগত করেছেন।

আট সামরিক উপদেষ্টা হলেন– অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাচ লে. কর্নেল জন ডেম্পসে, চীনের ডিফেন্স অ্যাটাচ সিনিয়র কর্নেল ডু জিং সেং, অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাটাচ কর্নেল কিউ হাইমো, ভারতের ডিফেন্স অ্যাডভাইজার মানমিত সিং সাবারওয়াল, অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাডভাইজার স্কোয়ারডন লিডার আভুতোষ শর্মা, নেপালের মিলিটারি অ্যাটাচ ব্রিগেডিয়ার জেনারেল রোশান শামসের রানা, রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাচ কর্নেল সার্গেই ভিক্টরভিচ নেদেনভ, যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং সিনিয়র ডিফেন্স অফিসিয়াল অ্যান্ড ডিফেন্স অ্যাটাচ লে. কর্নেল নিকোলাস এনজি।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আট দেশের সামরিক উপদেষ্টা।