NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

জিয়ার মরোনোত্তর বিচার দাবি ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

জিয়ার মরোনোত্তর বিচার দাবি ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মূলহোতা হিসাবে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠাণ্ডামাথার খুনি জিয়াউর রহমানের মরোনোত্তর বিচার এবং একইসাথে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা। ১৪ আগস্ট রোববার বৃহত্তর ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং সভা পরিচালনা করেন সহ সভাপতি সালেহ আহমেদ।

সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, যুগ্ম সম্পাদক হাসানাত সানি, সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, যুবলীগ সভাপতি সাঈদ আলি, ভার্জিনিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অমর ইসলাম, সাধারন সম্পাদক জি আই রাসেল, ম্যারিল্যান্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মইনুল ইসলাম তাপস, মেট্রো ওয়াশিংটন আওয়ামীগের সাধারন সম্পাদক নুরুল আমিন নুরু, ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খালেদা আক্তার, ডা: মোস্তাফা কানচন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, কবি লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি ড: খন্দকার মনসুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শাওন রিচার্ড গমেজ, ও ওয়াহিদুজ্জামান স্বপন।

ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ার গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানায় ।

সভায় পনেরই আগষ্টের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।