NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

ডেঙ্গুতে মৃত্যু ১৮, হাসপাতালে ভর্তি ২৪৮০ জন


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ১৮, হাসপাতালে ভর্তি ২৪৮০ জন

ঢাকা:  গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু ও ২ হাজার ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হলো ৪১৬ জন ও হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৮৯১। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ডেঙ্গুতে ১৬৫ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ৭ জনের ঢাকার বাইরে। এই সময়ে নতুন করে ৯১৯ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর ঢাকার বাইরে ১ হাজার ৫৬১ জন।

চলতি বছর সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭ হাজার ৮৯১ জনের মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন ও ঢাকার বাইরে ৪৪ হাজার ২২৬ জন ভর্তি হন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল গত বছর। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। গত মাসেই ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।