NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:২১ এএম

রপ্তানিমুখী অর্থনীতি গড়তে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান মোমেন

রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী কোরিয়ার সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দেশটির উন্নয়ন মডেলের প্রশংসা করে বলেন, এ মডেল কোরিয়াকে একটি উন্নত দেশে পরিণত করেছে। এ মডেল বাংলাদেশসহ অনেক দেশের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।  

ড. মোমেন সম্প্রতি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি (সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়) উল্লেখ করে রাষ্ট্রদূতকে জানান, এ নীতি অনুসরণ করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক আউটলুকসহ সব কূটনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে।

মোমেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।