NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

রুপিতে বাণিজ্য নিষ্পত্তি ভারত-বাংলাদেশ সম্পর্কে গেম চেঞ্জার


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

রুপিতে বাণিজ্য নিষ্পত্তি ভারত-বাংলাদেশ সম্পর্কে গেম চেঞ্জার

রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রক্রিয়াটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। 

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম নগরের পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় তিনি একথা বলেন। 

রুপিতে বাণিজ্যে সচেতনতা বৃদ্ধি এবং যুগান্তকারী এ উদ্যোগ সম্পর্কে আরও ভালোভাবে বোঝানোর লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন।

অনুষ্ঠানে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপের মূল স্টেকহোল্ডার- বাংলাদেশ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডা. রাজীব রঞ্জন আশা প্রকাশ করেন যে, ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রক্রিয়াটি ভারত-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদেরকে এগিয়ে আসতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ বাড়াতে এ প্রক্রিয়াটি ব্যবহার করার আহ্বান জানান। 

এ উদ্যোগের সুবিধাগুলো গণনা করার সময় উল্লেখ করে রাজীব রঞ্জন অনুরোধ করেন যে, আমাদের তাড়াতাড়ি উপসংহারে পৌঁছানো উচিত নয় বরং আমাদের এ প্রক্রিয়াটিকে স্থায়ী হওয়ার জন্য কিছু সময় দেওয়া উচিত।

কর্মশালায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ অপারেশন প্রধান শ্রী অমিত কুমার একটি বিশদ উপস্থাপনা তুলে ধরেন এবং উপস্থিতদের প্রশ্ন ও উদ্বেগের উত্তর দেন। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বদিউজ্জামান দিদার, ইবিএল ব্যাংকের অতিরিক্ত এমডি মো. আহমেদ শাহীন, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সাইফুল আজিজ। এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সহ-সভাপতি, চেম্বারের কয়েকজন পরিচালক ও উইমেন চেম্বারের সভাপতি আলোচনায় অংশ নেন।