NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলছে ২ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৭:২২ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলছে ২ সেপ্টেম্বর

ঢাকা:  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর উন্মুক্ত করে দেওয়া হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।

গতকাল শনিবার (১২ আগস্ট) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

সভায় অংশ নেওয়া একাধিক নেতা বলেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাংশ (বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে ওইদিন রাজধানীতে বড় ধরনের জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ জনসভা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

 

যার কারণে আগামী ২ সেপ্টেম্বর সিলেটে দলের জনসভা স্থগিত করা হয়েছে। এই জনসভার তারিখ পরে চূড়ান্ত করা হবে। জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। প্রকৌশলগত গুরুত্বপূর্ণ সব কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে।

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ কমবে।