NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

এশিয়া কাপের দলে আরও ৩ জন


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৩ পিএম

এশিয়া কাপের দলে আরও ৩ জন

সাকিব আল হাসানকে অধিনায়ক করে আজ (শনিবার) সকালে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নাম নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। তবে টাইগার স্কোয়াডে নতুন মুখ তানজীদ হাসান তামিম। এছাড়া রয়েছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও শেখ মেহেদী। এবার আরও তিনজনকে সেই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। 

মূল স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পরই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আরও তিনজনকে বাংলাদেশের অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান, পেসার তানজিম হাসান সাকিব এবং অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসবে এশিয়া কাপের আসর। এর পরদিনই (৩১ আগস্ট) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে টাইগারদের ম্যাচটিতে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সাকিবের দল খেলবে লাহোরে।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।