NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

কেন্টাকিতে গুলিতে ৩ পুলিশ নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

কেন্টাকিতে গুলিতে ৩ পুলিশ নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তির নামে জারি হওয়া পরোয়ানা তামিল করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি।

ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদেরকে ‘নিখাদ নরকের’ মুখোমুখি হতে হয়েছে। কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অংশে ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। 

নিহত ৩ পুলিশ কর্মকর্তার নাম- ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলয়াম পেট্রি ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস। গুলিতে কে৯ ড্রাগো নামের ওই কুকুরটিও মারা গেছে। ক্যাপ্টেন ফ্রেসার কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগে ৩৯ বছর কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। পারিবারিক ওই সহিংসতার ধরনের বিস্তারিত জানা যায়নি। সেই পরোয়ানা তামিল করতে গিয়ে স্থানীয় সময় রাত ৭টার খানিকটা আগে মেইন স্ট্রিটে অবস্থিত স্টোরজের বাড়িতে যাওয়ার পর পুলিশ সদস্যরা বন্দুকের মুহুর্মুহু গুলির মুখে পড়েন।

প্রায় ঘণ্টা তিনেক গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতার পর সন্দেহভাজন স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে। কেন্টাকি রাজ্য পুলিশ এ গুলির ঘটনার তদন্ত করছে।