NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

‘আমরা জংলি বাঙালি’ বলেই মেয়ের সঙ্গে বিপাশার কুস্তি!


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

‘আমরা জংলি বাঙালি’ বলেই মেয়ের সঙ্গে বিপাশার কুস্তি!

বিয়ের ছয় বছর পর মা হন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। প্রথমবারের মতো মা হওয়ার আনন্দ হাওয়ায় মিলিয়ে যায় তিন দিন পর। জানতে পারেন তার কন্যাসন্তান দেবী বসু সিং গ্রোভার হার্টে দুটি ছিদ্র নিয়ে জন্মেছে। মাত্র তিন মাস বয়সেই আদরের মেয়েকে নিতে হয় ওপেন হার্ট সার্জারিতে।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে মেয়ের এই অসুখের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। অবশ্য এখন সুস্থ আছে বিপাশাকন্যা। নয় মাস বয়স তার। মেয়েকে নিয়ে হেসে-খেলে দারুণ সময় কাটাচ্ছেন বিপাশা।

এবার সেই খুদে একরত্তিকে নিয়ে ধস্তাধস্তিতে মজেছেন বিপাশা। মেয়ে দেবী খিলখিলিয়ে হেসে চলেছে সে। আনন্দের শেষ নেই। মায়ের সঙ্গে মাঝেমধ্যে এটুকু লড়াই চলে।

মেয়ের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন নায়িকা। শুধু তাই নয়, তিনি লিখলেন, ‘আমার প্রতিদিনের কুস্তির সঙ্গী। একটাই নিয়ম আমাদের, যে কোনো নিয়ম আমরা মানব না।’ এখানেই শেষ না। সেই ভিডিওর সঙ্গে তিনি জুড়লেন, ‘আমরা জংলি বাঙালি’। মা বিপাশা তার সঙ্গে মজা করে চলেছেন। আর দেবী, হাত পা দিয়ে, নিজেকে প্রোটেক্ট করে চলেছেন। মা-মেয়ের এমন আদুরে খুনসুটিতে মজেছে নেটপাড়া।

উল্লেখ্য, মাত্র তিন মাস বয়সে প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছিল দেবীর। প্রতিটি মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটিয়েছিলেন বিপাশা ও তার স্বামী বলিউড অভিনেতা করণ সিং গ্রোভার। তার পরের দুই মাসও বেশ দুশ্চিন্তায় কেটেছিল তাদের। তবে দেবীর অস্ত্রোপচার সফল হয়েছে জানার পরে কিছুটা স্বস্তি পান এ তারকা যুগল। শুরুর দিকের সেই ঝক্কি সামলে বর্তমানে মেয়েকে নিয়ে সুখেই আছেন বিপাশা-করণ দম্পতি।