NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

কোহলির মাধ্যমিকের মার্কশিট ভাইরাল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

কোহলির মাধ্যমিকের মার্কশিট ভাইরাল

ব্যাট হাতে বিশ্বসেরাদের একজন বিরাট কোহলি। বাইশগজে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। কিন্তু পড়াশোনায় কেমন ছিলেন কোহলি? ফের একবার ভাইরাল হল সেই তথ্য। সোশ্যাল মিডিয়ায় আগেই নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছবি শেয়ার করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এবার নেট দুনিয়ায় সেই মার্কশিটের ছবি ফের ছড়িয়ে পড়েছে।

ভারতের এক সরকারি কর্মকর্তা নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলির মার্কশিট শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সংখ্যাই যদি সাফল্যের চাবিকাঠি হত, তাহলে আজ সারা দেশ তাকে অনুসরণ করত না। সাফল্যের জন্য প্রয়োজন আবেগ এবং নিষ্ঠা।’

এর আগে দশম শ্রেণির মার্কশিট প্রকাশ করেছিলেন কোহলি। সিবিএসই বোর্ডের পরীক্ষা বেশ ভালো নম্বর পেয়েই পাশ করেন তিনি। তবে মার্কশিটের সঙ্গে একটি অর্থবহ ক্যাপশন লিখেছিলেন কোহলি। তিনি লিখেছিলেন, ‘আমার মার্কশিটে যে বিষয়টার কোনো উল্লেখ নেই, সেটাই আমার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। বেশ মজার ব্যাপার তাই না?’

 

মার্কশিটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে কোহলি লিখেছিলেন, লেট দেয়ার বি স্পোর্টস। স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়, এমনটাই দাবি করেছিলেন। নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তার মার্কশিটের ছবি।

২০০৪ সালে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেন কোহলি। ইংরেজিতে সর্বোচ্চ ৮৩ পেয়েছিলেন তিনি। হিন্দিতেও ৭৫ নম্বর পান। তবে গনিত ও বিজ্ঞানে তেমন ভালো করতে পারেননি। ওই দুই বিষয়ে যথাক্রমে ৫১ ও ৫৫ পেয়েছিলেন তিনি।