NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

শনিবার বাংলা‌দেশে আস‌ছেন দুই মা‌র্কিন কং‌গ্রেসম্যান


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০৭ পিএম

শনিবার বাংলা‌দেশে আস‌ছেন দুই মা‌র্কিন কং‌গ্রেসম্যান

বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন যুক্তরা‌ষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক। আগামী শ‌নিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। এই সফরে কক্সবাজারে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নের পাশাপা‌শি রাজনৈতিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে। 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, চারদি‌নের সফ‌রে বাংলা‌দে‌শে আস‌বেন যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদস‌্য। তাদের ম‌ধ্যে একজন এড কেইস, তি‌নি ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য। আরেকজন হলেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।

দুই মা‌র্কিন কংগ্রেস সদস্যের সফ‌রের কারণ জান‌তে চাই‌লে মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, তারা মূলত রো‌হিঙ্গা ইস‌্যু‌তে বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তা‌দের বৈঠক হ‌বে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাংলা‌দে‌শে সফ‌রে দুই মা‌র্কিন কং‌গ্রেস সদস‌্য রাজ‌নৈ‌তিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা‌দের স‌ঙ্গে বৈঠকে বস‌বেন। নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাই‌বেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

বুধবার (৯ আগস্ট) যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদ‌স্যের সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ‌্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে আমে‌রিকা। মার্কিন সরকা‌রের উদ্যোগে তারা এখা‌নে এসে দেখ‌বেন দেশ‌টির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হ‌চ্ছে। রো‌হিঙ্গা‌দের অর্থায়ন নি‌য়ে চলমান সংকট নি‌য়ে নতুন কো‌নো পদ‌ক্ষেপ নেওয়া যায় কি না, সে‌ বিষ‌য়ে তারা স‌রেজ‌মি‌নে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন।