NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশগুলো হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রেজিনা আহমেদকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রেজিনা ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার। তিনি বর্তমানে পর্তুগালে কর্মরত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।

এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবাহিনী এ কর্মকর্তা বর্তমানে লেবাননে দায়িত্বরত জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

 

এছাড়া ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।