NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

১২ কোটি টাকা ফি নেয়া আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:০৮ এএম

১২ কোটি টাকা ফি নেয়া আইনজীবীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ঢাকা: মামলা সমঝোতার জন্য গ্রামীণ টেলিকম থেকে ১২ কোটি টাকা নেয়ার অভিযোগে আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

রোববার (৩ জুলাই) ইউসুফ আলী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ছয়টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ১২ কোটি টাকা নেয়ার খবর গুজব।

এর আগে গত ৩০ জুন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবীকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার প্রসঙ্গ তোলেন হাইকোর্ট।

তখন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, উপমহাদেশের এমন কোনো আইনজীবী জন্ম নেয়নি যার ফি ১২ কোটি টাকা হবে।

আদালত আরো বলেছিলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। পরে ২০২১ সালে শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন আদালত।

এ ছাড়া গত বছরের ১২ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।