NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

মিশিগানে জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ এএম

মিশিগানে জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মিশিগানে নর্থ অ্যামেরিকান-বাংলাদেশি মেলার শেষ দিনে নগর বাউল জেমসের কনসার্ট উপভোগ করেছেন প্রায় ২০ হাজার দর্শক। এছাড়া কনসার্টে পারফর্ম করেন সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও প্রবাসী শিল্পী পৃথা দেবসহ নিউইয়র্কসহ মিশিগানের একঝাঁক শিল্পী।

স্থানীয় সময় রোববার (৩০ জুলাই) রাতে ডেট্রয়েট বাংলাটাউন জেইন ফিল্ডে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এদিন ছিল ২২তম নর্থ অ্যামিরিকান-বাংলাদেশি ফ্যাস্টিভালের শেষ দিন।

dhakapost

নগর জীবনের ব্যস্ততা ভুলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির আবহে সময় কাটাতে পেরে সন্তুষ্ট বাংলাদেশি প্রবাসীরা। মিশিগানে আয়োজিত নর্থ অ্যামিরিকান মেলায় আনন্দমুখর সময় পার করেন তারা। মেলায় অংশ নেয় বাংলাদেশি ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, কুটির শিল্প, শাড়ি-গহনা এবং দেশীয় খাবারের ৯০টি স্টল।

মেলার  প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বেশ উদ্দীপনা। কনসার্ট শুরু হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয় মেলা চত্বর। পার্শ্ববর্তী স্টেট ওয়াহিও, ইন্ডিয়ানা স্টেট থেকেও অনেক দর্শক এসেছিলেন। কানাডা থেকেও জেমসের কনসার্টে অনেকে এসেছিলেন।

dhakapost

স্থানীয় সময় রাত ১০টায় মঞ্চে আসেন জেমস। এসময় তুমুল চিৎকার ও করতালিতে ‘গুরু জেমস’কে স্বাগত জানান হাজারো দর্শক। জেমস ১১টি গান গেয়ে মাতিয়ে তোলেন দর্শক হৃদয়। এসময় দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউল জেমসের সঙ্গে।

‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গান দিয়ে কনসার্ট শুরু করেন জেমস। অনুষ্ঠানে জেসম দর্শকদের আরও গেয়ে শোনান ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মিরাভাই’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘ওরে তারা রাতের তারা’র মতো জনপ্রিয় গান।

 

সবশেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি। এ গানের সুরের যাদুতে মুহূর্তে দর্শকরা হারিয়ে যান অন্য জগতে। আর এ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় জেমসের কনসার্ট।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য অভিনেত্রী রিচি সুলায়মান ও শারমিন সিরাজ সোনিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবক্কর হানিফ। ডেট্রয়েট সিটি কাউন্সিলর স্কাট বেনসন। অনুষ্ঠানে আকিকুল হক শামীম, সৈয়দ রায়হান, খালেদ আহমেদ, নাসির সবুজ, সাকের উদ্দিন সাদেকসহ আয়োজক কমিটির অনেকে বক্তব্যে দেন।