NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবার বাস চালাবেন নারীরা


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৫ এএম

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবার বাস চালাবেন নারীরা

পাকিস্তানে নারীদের যাতায়াত সুবিধায় চালু করা গোলাপী বাসের স্টিয়ারিং এবার পুরোপুরি নারীদের হাতে যাচ্ছে। এসব বাস চালানোর জন্য নারীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিন্ধু প্রদেশ সরকার।

প্রাদেশিক পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার সিন্ধু মাস ট্রানজিট অথরিটির (এসএমটিএ) বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেন। দ্য নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে  জিও নিউজ।

পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, বাস চালকের আসনে নারীদের অন্তর্ভুক্তি শুধুমাত্র বৈষম্য দূর করবে তা নয়। এর ফলে নারীদের যাতায়াতের সময় নিরাপত্তা ও নিরাপত্তা বোধ শক্তিশালী করবে।

জিও নিউজ আরও জানায়, এদিন বৈঠকে পিপলস বাস সার্ভিসে ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা হয়।

মন্ত্রী মেমন বলেন, পিপলস বাস সার্ভিসের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ফলে জনগণের যাতায়াত সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া জনগণের মধ্যে স্বস্তিও আসবে।

প্রসঙ্গত, এর আগে অন্যান্য প্রদেশেও গোলাপী বাস প্রকল্পে নারী বাস চালকদের বিশেষ প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করে প্রাদেশিক সরকার।