NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু ভারতের


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ এএম

টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল ভারত। ১৫০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৫ রানেই অলআউট হয়ে যায় হার্দিক পান্ডিয়ারা।   

টসে হেরে প্রথমে বোলিং করে ভারত। ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন যুজবেন্দ্র চহাল। কাইল মেয়ার্সকে (১) এলবিডব্লিউ করেন তিনি। সেই ওভারেই তুলে নেন অন্য ওপেনার ব্র্যান্ডন কিংকে (২৮)। পর পর দু’টি উইকেট হারিয়ে একটু বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে অবশ্য নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক রভমন পাওয়েল। কিন্তু ৩৮ রানের বেশি তুলতে পারেননি তারা। ৪১ রান করা পুরানের উইকেট তুলে নেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সব মিলিয়ে রানের গতি মাঝে বাড়ানোর চেষ্টা করলেও ১৪৯ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।  

১৫০ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই শুভমন গিলের উইকেট হারায়। অন্য ওপেনার ঈশান কিশনও মাত্র ৬ রান করে আউট হয়ে যান। অভিষেক ম্যাচ খেলতে নামা তিলক বর্মা ৩৯ রান করলেও তাকে কোনও ব্যাটার সাহায্য করতে পারেননি। হার্দিক নিজে ১৯ বলে ১৯ রান করে আউট হন। আরশদীপ সিং শেষে এসে দু’টি চার মেরে আশা জাগিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষ করতে পারলেন না। শেষ বলে জেতার জন্য ৬ রান দরকার ছিল। কিন্তু ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের কোনো ব্যাটারের পক্ষে সেই ছক্কা মারা সম্ভব হলো না।