NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব। সাকিবকে পেয়ে মারমুখী হয়ে ওঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট।

তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১০০ রান পূরণ করে গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দুটি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে সাকিব দুটি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন। ২৩ বলে হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট।
তার ৩৯ বলের ইনিংসে পাঁচটি করে চার-ছক্কা ছিল। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় গল।

 

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব।

পাকিস্তানের আসিফ আলীকে ৩ রানের সময় শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানি আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা। ৩ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সাকিব। ম্যাচসেরা হন সেইফার্ট।