NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: পুরুষ ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছর কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়েছেন লিওনেল মেসিরা। পুরুষ ফুটবলের র‌্যাংকিংয়েও শীর্ষ দলটির নাম আর্জেন্টিনা। পুরুষদের জয়জয়কার থাকলেও আর্জেন্টিনার নারী ফুটবলের অবস্থা করুণ।

কোনো জয় ছাড়াই চলমান নারী ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা দল।

 

নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আকাশি-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।

৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

 

গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে গোল করে সুইডেনের ২-০ গোলের জয় নিশ্চিত করেন এলিন রুবেনসেন।

এই হারে তিন ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। এবারের আসরে কোনো জয় নেই তাদের। একমাত্র পয়েন্টটি পেয়েছে ড্র থেকে। ‘জি’ গ্রুপে সবার নিচে আর্জেন্টিনার অবস্থান।