NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দিতে উদগ্রীব : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১১:৫০ পিএম

৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দিতে উদগ্রীব : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উত্তরের জেলা রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে।

মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে।

 

প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতির কাজ একেবারেই শেষ প্রান্তে।