NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

কাল ভারত-উইন্ডিজ অঘোষিত ফাইনাল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

কাল ভারত-উইন্ডিজ অঘোষিত ফাইনাল

স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ শেষে সিরিজের অবস্থা এখন ১-১। যে কারণে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলই সিরিজ জিততে মুখিয়ে আছে।

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

 

ব্রিজটাউনে লো স্কোরিং ম্যাচে  প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতেই তারা হিমশিম খেয়েছিল। তরুণদের সুযোগ দিতে গিয়ে দলের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে আনা হয়।

যে কারণে কষ্ট করে জিততে হয়েছে তাদের। দ্বিতীয় ওয়ানডেতে কোহলি-রোহিতকে বিশ্রামে রেখে মাঠে নামা ভারত ১৮১ রানে অল-আউট হয়েছিল। সেই ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

 

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন হারে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

 দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব মনে করেন, রোহিত-কোহলিরা নিজেদের অনেক বড় ক্রিকেটার ভাবেন। তারা মনে করেন, তারা সব জানেন। অন্যদিকে বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হলেও, বিশ্বকাপের আয়োজক দেশ ভারতকে হারিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ দল। তারা এখন শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে।