NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

বিএনপির সমাবেশে ‘দণ্ডপ্রাপ্ত আসামি’র বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৪ এএম

বিএনপির সমাবেশে ‘দণ্ডপ্রাপ্ত আসামি’র বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে ২৯টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশন শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘বিএনপিকে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। এতে কোনো দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, শর্ত হিসেবে এ বিষয়টি যুক্ত করা হয়েছে।’

রাজধানীর প্রবেশপথগুলোতে শনিবার অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করে তার প্রতিবাদে এ জনসমাবেশ করছে বিএনপি।

 

এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে জনসমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।