NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

বিএনপির কর্মসূচিতে আ. লীগের হামলার রেকর্ড নেই : কাদের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

বিএনপির কর্মসূচিতে আ. লীগের হামলার রেকর্ড নেই : কাদের

ঢাকা: বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার কোনো রেকর্ড নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার কোনো রেকর্ড নেই। যারা নির্বাচন চায় তারা সংঘাত চায় না।

 

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করল বায়তুল মোকাররমে, বিএনপি করল পল্টন। পরদিন পথ অবরুদ্ধ কর্মসূচি কেন? প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পথবন্ধ করার কর্মসূচি কোন ধরনের রাজনীতি?

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডন থেকে বলছে একটা লাশের বদলে ১০টা লাশ। পুলিশের ওপর হামলার জোগানদাতা তারেক। নির্বাচনকে বাধা প্রদান করার জন্য পথ অবরুদ্ধ কর্মসূচির জন্য ভিসানীতি তাদের ওপরই প্রয়োগ করা উচিত।

 

নির্বাচনের আগে-পরে সব সময়ই আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশ চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ নয়, নির্বাচন চায়। তারা (বিএনপি) যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে চায়।

নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে জানিয়ে তিনি আরো বলেন, সংঘাত করলে পুলিশ চুপ থাকবে না।

জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ ব্যর্থ হলে সাপোর্ট দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।