NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

সি চিন পিংয়ের সঙ্গে হংকংয়ের নতুন প্রধান নির্বাহীর বৈঠক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:০৭ এএম

সি চিন পিংয়ের সঙ্গে হংকংয়ের নতুন প্রধান নির্বাহীর বৈঠক

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ১লা জুলাই সকালে হংকংয়ে চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটির নবনিযুক্ত প্রধান নির্বাহী লি চিয়া ছাওয়ের সঙ্গে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি তাঁকে অভিনন্দন জানান। এর আগে, একই দিন সকালে, হংকংয়ের নতুন প্রধান নির্বাহী শপথগ্রহণ করেন।

 

বৈঠকে সি চিন পিং বলেন, ২৫ বছর পর, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র অনুশীলন এবং হংকং-এর উন্নয়ন এক নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে পৌঁছেছে। নতুন স্থানীয় সরকারের কাছে হংকংয়ের বাসিন্দাদের প্রত্যাশাও অনেক।

 

সি চিন পিং আশা করেন, নতুন নির্বাহী প্রধান বিশ্বস্ততার সাথে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ও মৌলিক আইনের ভিত্তিতে নেতৃত্ব দেবেন, হংকংয়ের সকল স্তরের মানুষকে বাস্তববাদী হতে উৎসাহিত করবেন, এবং হংকংকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রেখে সুশাসন নিশ্চিত করবেন।

 

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার হংকংয়ের নতুন প্রধান নির্বাহী ও নতুন স্থানীয় সরকারকে আইনানুগ সব ধরনের সমর্থন দিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার নতুন নির্বাহী প্রধান ও তাঁর সরকারের ওপর পূর্ণ আস্থাবান।

 

এসময় লি চিয়া ছাও প্রেসিডেন্ট সি চিন পিং ও কেন্দ্রীয় সরকারকে তাঁর ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানান। তিনি বলেন, যে মহান দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে-সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন আছেন।

 

তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে দৃঢ়ভাবে কাজ করতে, শাসন কাজের নতুন পরিবেশ সৃষ্টি করতে, এবং উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।