NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে : হানিফ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৩ পিএম

বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে : হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের মত আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। 

রবিবার বেলা ১১টায় শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সবার ধারণা ছিল বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি এটা প্রমাণিত হয়েছে। 

 

তিনি বলেন, অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিল, তেমনই আগামীতেও জনগণের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার। 

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতি ও মির্জা ফখরুলের মন্তব্যে প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্ঠাচার নেই। শিষ্ঠাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে তাদের কাছে যে কোন শিষ্ঠাচার নাটক বলে মনে হবে। 

কুষ্টিয়ায় কর্মরত ১৮ জন গণমাধ্যম কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।  

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


পরে মাহবুবউল আলম হানিফ দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক কমিটির উদ্যোগে পল্লী চিকিৎসকদের সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনারে যোগদান করেন। 
এছাড়াও বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তজার্তিক দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আ. ক. ম. সরোয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার।