NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

প্রবাসীদের নিরাপত্তার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৬ পিএম

প্রবাসীদের নিরাপত্তার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

নিউইয়র্ক: নিউইয়র্কে যৌথভাবে মানববন্ধন করেছে ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এবং ‘মুক্তিযোদ্ধা-সন্তান-প্রজন্ম ফোরাম’। সম্প্রতি ৩ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে কর্তৃপক্ষের নির্লিপ্ততার নিন্দা ও প্রতিবাদে মঙ্গলবার অপরাহ্নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীদের নিরাপত্তার দাবিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিও উঠে। 

জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের সভাপতি আশরাব আলী খান লিটন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সন্তান-প্রজন্ম ফোরামের মাহমুদুল হাসান, আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আশরাফউল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ছাত্রনেতা আব্দুস সালাম, আনোয়ার পারভেজ, আমজাদ সুমন। এ আয়োজনে সহযোগিতা করেছে মিরসরাই সমিতি। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার অভিযোগ করেন, বাংলাদেশের মানবাধিকার আর আইনের শাসন নিয়ে মার্কিন প্রশাসনের মাতব্বরীর শেষ নেই। খবরদারি করা হচ্ছে গোটা দুনিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। নিজের চেহারা আয়নায় দেখে মার্কিন প্রশাসনের উচিত অন্যের সমালোচনা করা।