NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৫:৫০ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‌অসহায় রোগী সেবা তহবিলে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান দেন। সবমিলিয়ে গত দুই বছরে 'অসহায় রোগী সেবা তহবিল'-এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল  অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইস ক্লোজার সরবরাহ করা হয়। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হয়।