NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

আইসিসি থেকে বড় সুখবর পেলেন ফারজানা-নাহিদা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৩০ পিএম

আইসিসি থেকে বড় সুখবর পেলেন ফারজানা-নাহিদা

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির। প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়া ছাড়াও তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগ্রেসরা। এছাড়া দক্ষিণ এশিয়ার জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অনবদ্য শতরান করেছিলেন বাংলাদেশ নারী দলের ওপেনার ফারজানা হক পিংকি। যেটিও একদিনের ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া অনবদ্য ভূমিকা ছিল স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তারেরও। 

স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস এই দুই ক্রিকেটার। আজ (মঙ্গলবার) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। 

এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ। 

বিস্তারিত আসছে....