NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগাতে হবে : আমু


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ পিএম

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগাতে হবে : আমু

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। 

সোমবার শহরের শিল্পকলা একাডেমি চত্ত্বরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আমির হোসেন আমু বলেন, সবুজ বাংলাদেশ গড়তে হলে আমাদের গাছের গুরুত্ব বুঝতে হবে। গাছের গুরুত্বকে অবহেলা করা চলবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত বৃক্ষ রোপন অভিযান জোড়দার করতে হবে। পরিবেশ সু-রক্ষায় গাছের কোন বিকল্প নেই। পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে।

 

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ।  

এর আগে আমির হোসেন আমুর নেতৃত্ব একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। সপ্তাহব্যাপী এ  মেলায় বিভিন্ন প্রজাতির গাছের ২২টি স্টল অংশ নিচ্ছে।