NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ পিএম

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশব্যাপী দুর্নীতি দমন কমিশন -দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার।'

দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, 'উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

' রাষ্ট্রপ্রধান এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে কমিশনার মোছা. আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি এবং সাবেক দুদক কমিশনার দুদকের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

 

সূত্র : বাসস