NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দিলো ইতালিয়ান লিগ


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম

>
ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দিলো ইতালিয়ান লিগ

আসছে মৌসুমে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। দেশটির ফুটবলের সর্বোচ্চ স্তর সিরি’আর ইতিহাসে কখনো ম্যাচের দায়িত্বে থাকেননি কোনো নারী। এবার প্রথমবারের মতো কোনো নারীকে রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে সিরি’আ কর্তৃপক্ষ। আসছে মৌসুমেই দেশটির ফুটবলের সর্বোচ্চ স্তরে অভিষেক হচ্ছে প্রথম নারী রেফারি মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতির।

সিরি’আয় এমন দৃশ্য অভূতপূর্ব হলেও দেশটির কাপ প্রতিযোগিতায় ঠিকই নারী রেফারির অধীনে খেলা চলেছে। ইতালিয়ান কাপে চিত্তাদেলার বিপক্ষে সেই ম্যাচে খেলেছিল কাইয়েরি। সেই ম্যাচে দায়িত্ব পেয়েছিলেন কাপুতি। 

৩১ বছর বয়সী এই রেফারি এবার ইতালির সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার রেফারিং পুলে জায়গা পেলেন। তাতেই তার কাজের পরিসরটা আরেকটু বিস্তৃত হলো।

২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে। এরপরের ৮ বছর তিনি ম্যাচ পরিচালনা করেছেন প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে। এরপর ২০১৫ সালে তিনি দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরি’ডি এর ম্যাচ পরিচালনার সুযোগ পান। 

২০১৯ সালে তিনি নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। পরের বছর তিনি সিরি’সি এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরি’বি এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরি’আর আঙিনায়।

ইতালিয়ান রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেনতালাঙ্গে একে দেখছেন কাপুতির অর্জন হিসেবেই। জানালেন, আর সবার উচিত একে স্বাভাবিকভাবে গ্রহণ করা। 

তিনি বলেন, ‘খুবই সুন্দর আর তৃপ্তির মুহূর্ত এটি। তবে এটা দুঃখের বিষয় যে, একজন নারীর উপস্থিতিতে কেউ অবাকও হতে পারে! অবশ্যই, এই ঘটনাটা বিশাল। কারণ সে তার যোগ্যতার ভিত্তিতে এসেছে, কোনো দয়াদাক্ষিণ্যের ফলে নয়।’