NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

দেশে ফিরছেন ৮০ হাজার ২৯৬ জন হাজি, ১১১ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪০ পিএম

দেশে ফিরছেন ৮০ হাজার ২৯৬ জন হাজি, ১১১ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ২৯৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১১ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ বুধবার (১৯ জুলাই) মারা গেছেন দুই জন। বৃহস্পতিবার কোনো হাজি মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বৃহস্পতিবার রাতের হজ বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২০৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি।

এবার হজে গিয়ে যে ১১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৬ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯১, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২ ও মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।