NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

পদযাত্রায় সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

পদযাত্রায় সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ

ঢাকা: রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রার সময় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এ টি এম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।

এর আগে গতকাল মঙ্গলবার গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এলে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এ ঘটনায় দারুস সালাম থানায় পৃথকভাবে মামলা দুটি করা হয়।