NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

বার্সেলোনায় খেলতে চান রোনালদো সতীর্থ ফেলিক্স


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৩:৩৯ এএম

বার্সেলোনায় খেলতে চান রোনালদো সতীর্থ ফেলিক্স

ক্রিশ্চিয়ানো রোনালদো আর বার্সেলোনা যেন দুই মেরুর দুই প্রান্ত। তবে, রোনালদোকে আদর্শ মেনে বড় হওয়া হোয়াও ফেলিক্স আগ্রহ দেখালেন সেই বার্সেলোনার প্রতিই। জানালেন, বার্সেলোনাই তার স্বপ্নের ক্লাব। কাতালুনিয়ার ক্লাবটিতে খেলতে মুখিয়ে আছেন তিনি। 

পর্তুগালের তরুণ খেলোয়াড় হোয়াও ফেলিক্স বর্তমানে খেলছেন লা লিগার ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। তবে মাদ্রিদের ক্লাবটিতে মন টিকছে না তার। ক্লাবের কোচ ডিয়েগো সিমিওনের সাথে বনিবনা না হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলেছেন ফেলিক্স। অনেকটা পরিস্থিতির চাপেই ইংলিশ ক্লাব চেলসিতে ধারে পাঠানো হয়েছিল তাকে। 

তবে, চেলসিতেও খুব বেশি ভাল কিছু করে দেখাতে পারেননি এই পর্তুগিজ তারকা। লন্ডনের ক্লাবটির হয়ে ২০ ম্যাচে করেছেন মাত্র ৪ গোল। অ্যাসিস্টের সংখ্যা শূন্য। মৌসুম শেষে আবার সেই অ্যাতলেটিকোতেই ফিরতে হয়েছে তাকে। তবে, এবার তিনি দল ছাড়তে উদগ্রীব। 

নিজের পরবর্তী গন্তব্যের ইস্যুতে দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে ফেলিক্স জানিয়েছেন, ‘আমি বার্সেলোনায় খেলতে চাই। বার্সেলোনায় খেলাটা সব সময়ই আমার প্রথম পছন্দ ছিল। ছোটবেলা থেকেই বার্সেলোনায় খেলা আমার স্বপ্ন। যদি আমি খেলতে পারি, তাহলে সেটি হবে স্বপ্ন পূরণের মতো এক ব্যাপার।’ 

অবশ্য, বার্সেলোনা ফেলিক্সের প্রতি আগ্রহী কিনা তা নিয়েও আছে বড় প্রশ্ন। শেষ মৌসুমটা যেমন ভালো কাটেনি তার, তেমনি নামের পাশেও আছে বড় অঙ্কের রিলিজ ক্লজ। অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে চুক্তির সময় তার রিলিজ ক্লজ ধরা হয়েছিল ৩৫০ মিলিয়ন ইউরো। তবে, বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোতেই তাকে ছেড়ে দিতে পারে মাদ্রিদের ক্লাবটি। 

অবশ্য, এত চড়া দামে তাকে কেনার ব্যাপারে আগ্রহী নয় বড় কোন ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির সাথে তার চুক্তির ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও এর কোনোটিই খুব বেশি জোরালো নয়।